২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে হোটেলে ব্যবসায়ীর লাশ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 11:15 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

নজরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশান ২ নম্বর সেকশনের ৪১ নম্বর সড়কের হোটেল আমারী’র ৭০১ নম্বর কক্ষ থেকে সোমবার রাতে নজরুলের লাশ উদ্ধার করা হয়।

নজরুল একজন মানি একচেঞ্জ ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

নজরুলকে শ্বাসরোধে হত্যার ধারণার কথা জানিয়ে ওসি বলেন, তারা ঘটনাটি তদন্ত করছেন।