২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৬ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার

ফেনী সদর উপজেলায় একটি বাড়ি থেকে বোমা তৈরির জন্য ব্যবহারযোগ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রোববার মধ্যরাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রাম থেকে ওগুলো উদ্ধার হয়

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, ইলাশপুর বাজারের পাশে মালেক মিয়ার কলোনিতে সন্ত্রাসীরা বোমা তৈরির জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুদ করেছে- এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। তল্লাশির এক পর্যায়ে কলোনির একটি বাড়ি থেকে ছয় কেজি বিস্ফোরক দ্রব্য (হাতবোম তৈরির উপাদান) পাওয়া যায়।

এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা ও বোমা কারিগর ইসমাইল, ইসহাক ও বোমা মানিককে আসামি করে ফেনী থানায় একটি মামলা করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছে।

বিস্ফোরক দ্রব্যগুলো জব্দ করে পুলিশ থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত শনিবার দুপুরে একই এলাকার পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানিয়া গ্রামে বোমা তৈরির সময় নূর নবী নামে এক যুবক নিহত হন।