ঘূর্ণিঝড়ে ভারতে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
ঘূর্ণিঝড় হুদ হুদের আঘাতে ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় প্রাণহানিতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝড়ে ক্ষয়ক্ষতিতে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
গত রোববার ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানে অতিপ্রবল ঝড় হুদ হুদ। এতে অন্ধ্র ও উড়িষ্যায় ছয় জনের প্রাণহানি ঘটে। অন্ধ্রের বিশাখাপত্তমের কৈলাসগিরি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ঘূর্ণিঝড় হুদ হুদের আঘাতে ভারতের অন্ধ্র প্রদেশ ও
উড়িষ্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
