২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

রোববার বিকালে উপজেলার বড়চানতারা বাঙ্গলাপাড়া গ্রামের এ ঘটনায় নিহত তফিজ উদ্দিন (৪২) ওই গ্রামের দানেজ আলীর ছেলে।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, জমির দখল নিয়ে ওই গ্রামের আব্দুস সাত্তার ও আসাদুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় গ্রুপ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আসাদুলের সমর্থক তফিজ ঘটনাস্থলেই মারা যান। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আবু বক্কর ও আরব আলীকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।