গাইবান্ধায় ধানক্ষেতে হাস: সংঘর্ষে আহত ২০
গাইবান্ধার সাদুল্লাপুরের এক গ্রামে ধানক্ষেতে হাঁস যাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে প্রথম ছয়জনকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতাল এবং বাকিদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, শ্রীরামপুর গ্রামের আব্দুল রহিম সরকারের ছেলে মিজানুর রহমানের হাঁস প্রতিবেশী আবুল হোসেনের ছেলে আইয়ুব আলীর ধান ক্ষেতে যায়। এনিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির জের ধরে দুপুরে আইয়ুব আলীর লোকজন দেশি অস্ত্র নিয়ে মিজানুরের উপর হামলা চালায়।
