২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শ্বাসরোধে শিশু হত্যা, ভগ্নিপতি পলাতক

ফেনীর পরশুরাম উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে এক শিশুকে হত্যা করেছে তার ভগ্নিপতি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:38 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

নিহত আবদুর রহিম আরমান (৮) উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম জানান, রোববার সকালে কেতরাঙ্গা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

ঘাতক বাবুল মিয়া নেত্রকোনা জেলার মোহনপুর গ্রামের দুলম মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন।

ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার সারাদিন আরমানের উপর নির্যাতন চালায় বাবুল।

“শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে পুড়িয়ে জখম করে রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাবুল।”

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে বাবুল পলাতক রয়েছে বলে জানান ওসি।