ঢাবিতে চালু হচ্ছে আরও দুই বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালু হচ্ছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক নূর-ই-ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চাহিদার কথা বিবেচনা করে শিগগির দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
‘ফলিত গণিত’ বিজ্ঞান অনুষদের অধীনে এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘কমিউনিকেশন ডিজঅর্ডার’ বিভাগ দুটি খোলা হচ্ছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
