বাসের ধাক্কায় ছিটকে পড়া পিকআপের চাপায় প্রাণ গেল শিশুর
চাঁদপুরের কুমারডুগি এলাকায় বাসের ধাক্কায় ছিটকে পড়া একটি পিকআপ ভ্যানের নিচে চাপা এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু।
নিহত নাজিয়া সুলতানা (০৭) চাঁদপুর শহরের নাজির হোসেনের মেয়ে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, রোববার দুপুরে কুমারডুগি এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হল- নিহত নাজিয়ার ছোট বোন তৃষা (২), একই বাড়ির মৃত ইব্রাহিম মিজির মেয়ে খায়রুন আক্তার (৬) এবং কুমারডুগি এলাকার তাজুল ইসলামের ছেলে শাহাদাত (৬)।
তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুকুরে পড়ে যাওয়ার সময় চার শিশু পিকআপটির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় নাজিয়া।
