২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রোববার ভোর সাড়ে ৫টার দিকে নাফনদীর আড়াই নম্বর স্লুইস গেইট এলাকা থেকে আনুমানিক তিন কোটি টাকা মূল্যের এই ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে শনিবার রাত ১০টার দিকে একই এলাকা থেকে আরো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে গত নয় মাসে ১৫ লাখ ৪৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে,যার আনুমানিক মূল্য ৪৬ কোটি ৪৮ লাখ টাকা।