২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তরুণ-তরুণীর গলিত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদী থেকে এক যুবক এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ইকোপার্কের পাশের বন থেকে যুবতির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বেলকুচি থানার উপ-পরিদর্শক আইবুল হক জানান, শনিবার দুপুরে বেলকুচি উপজেলা সদরের পশ্চিমে অবস্থিত ক্ষিদ্রমাটিয়া এলাকায় যমুনা নদীর শাখা থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল হাফপান্ট ও কালো গেঞ্জি। লাশ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া বঙ্গবন্ধু সেুতর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে সেতুর পশ্চিমপাড়ের ইকোপার্কের দক্ষিণে রেল লাইন ও মহাসড়কের উত্তর পাশে বন থেকে আনুমানিক ২০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয়ের তরুণীর লাশ উদ্ধার করা হয়।

তার পরনে সবুজ রঙের সালোয়ার-কামিজ রয়েছে।

পুলিশের ধারণা, ১০/১২ আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।