২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাস-টেম্পোর সংঘর্ষে নিহত ২

শরিয়তপুরের জাজিরা উপজেলায় যাত্রীবাহী বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরিয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 08:45 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার কাজিরহাট  এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন, সেলিম সরদার (৫৮), দুলাল শেখ (২২)। তাৎক্ষণিকভাবে আহত কারো নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জাজিরা থানার ওসি এমদাদ আলি মিয়া জানান, যাত্রীবাহী বাসটি শরিয়তপুর থেকে মাওয়ার মাঝিরঘাট যাওয়ার পথে কাজিরহাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে -মুচড়ে গিয়ে দুই  যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

আহত হন টেম্পোর চালকসহ অপর চার যাত্রী।

বাসটি নিয়ে চালক ও  তাদের সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি এমদাদ।