ভারতীয় নাগরিকের লাশ বেনাপোলে উদ্ধার
যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বেনাপোল সীমান্তবর্তী পুটখালির খলসি রাজগঞ্জ বাওড় থেকে ভারতীয় নাগরিক আজগার আলী (৩৫) লাশ উদ্ধার করা হয়।
গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অর্ধগলিত লাশটি ভারতীয় নাগরিক আজগার আলীর।
আজগার কলকাতার ৪/এম চপগাছী পাঁচ লেন এলাকার আলী আহম্মেদের ছেলে ।
ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে হত্যার পর লাশ বাওড়ে ফেলে দেওয়া হয়।
আরো একটি লাশ উদ্ধার
পুটখালি মসজিদ বাড়ি বিজিবি পোস্টের কাছের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রবীন্দ্রনাথ বৈরাগীর (৩৪) নামে এক ভ্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে।
তাকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।
ময়না তদন্তের জন্য লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
