২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুকুর পাড়ে মা-মেয়ের লাশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি পুকুর পাড় থেকে এক গৃহবধূ ও তার মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 02:34 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

মৃত সজেনা বেগম (২৩) ও তাজরিন খাতুন পাল্টাপুর ইউনিয়নের সনকা রাজশাহী পাড়া গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী ও মেয়ে।

বীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন বলেন, শনিবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা ওই দুজনের লাশ বাড়ির পাশে পুকুরের ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মৃত সজেনার স্বামী ওবায়দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। তখন পর্যন্ত স্ত্রী ও মেয়ে পাশেই ঘুমিয়ে ছিল।”

মৃত সজেনার বড় ভাই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেন।