সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি কষ্টি পাথরের মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকালে উপজেলার বিনসাড়া গ্রামে চালানো অভিযানে আটক নাসির উদ্দিন (৪৫) উপজেলার বলভা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-১২ এএসপি অশোক কুমার পাল বলেন, “বিনসাড়া গ্রামের জবান আলীর বাড়িতে প্রায় ৬০ কেজি ওজনের ওই কষ্ঠি পাথরের মূর্তি নিয়ে অবস্থান করছিলো নাসিরও। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
“এসময় জবান র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।”
উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তির মুল্য আনুমানিক আট কোটি টাকা বলে জানান তিনি।
