খাগড়াছড়িতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।
শুক্রবার সদর ইউনিয়নের গামারী ঢালা এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে আওয়ামী লীগ কর্মী বকুল, মো. মানিক মিয়া ও বিএনপি কর্মী সানোয়ার হোসেনের নাম জানা গেছে।
এ ঘটনায় দুপক্ষ পরস্পরকে দায়ী করে ভাংচুরের অভিযোগ এনেছে।
এর জেরে শুক্রবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় উভয়পক্ষের চার জন কর্মী আহত হয়। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছাত্তার জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘঠিত হয়ে হামলা করে স্থানীয় বিএনপির অফিস ভাংচুর করেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মদ জানান, বিএনপির কর্মীরা গামারীঢালায় চারটি দোকান ভাংচুর করেছে।
