২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ফেন্সিডিল উদ্ধার, আটক ১

ঢাকার দোহার উপজেলায় ৩১ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

খাড়াকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আটক আ. মান্নান (৩০) ওই গ্রামের প্রয়াত শাহমুদ্দিনের ছেলে।

দোহার থানার উপপরিদর্শক মো. সেকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেন্সিডিলসহ আ. মান্নানকে আটক করে থানা পুলিশ।

মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় ফেন্সিডিল ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে দোহার থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।