মধ্য আফ্রিকায় বিদ্রোহীদের হামলা: ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শন্তিরক্ষী বাহিনীর একটি বহরের ওপর বিদ্রোহীদের হামলায় তিন বাংলাদেশি সেনা আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য আফ্রিকায় জাতিসংঘের বহুপক্ষীয় সমন্বিত শান্তিরক্ষী মিশনের (মিনুস্কা) একটি ট্রানজিট ক্যাম্পের প্রায় দেড় কিলোমিটার দূরে এ হামলা হয় বলে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত ইকবাল হোসেনকে দ্রুত নিকটবর্তী মপোকো ক্যাম্পে ফরাসি হাসপাতালে নেওয়া হয়। অপর দুজন বাংলাদেশি চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “তাদের তিনজনের অবস্থাই এখন স্থিতিশীল।”
ওই হামলায় শন্তিরক্ষী মিশনের পাকিস্তানি এক সেনাও নিহত হন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
কনভয়ের সঙ্গে মিনুস্কার ডেপুটি ফোর্স কমান্ডার বাংলাদেশের মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসিও ছিলেন।
তিনি অক্ষত রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
