নরসিংদীতে প্রবাসী নিখোঁজ
সৌদি আরব প্রবাসী নরসিংদী শহরের এক যুবক ঈদের দিন থেকে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় তার স্ত্রী চুমকী বেগম নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, বন্ধুদের সঙ্গে দেখা করতে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। তার মোবাইল ফোন দুটি (০১৭৩৫৩৮৯৯৯৯ ও ০১৬৮৩৩৮০৬৩৭) বন্ধ পাওয়া যাচ্ছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাসেম জানান, চার দিনেও বাসায় ফিরে না আসায় পরিবারে শঙ্কা দেখা দিয়েছে।
সোহেল মিয়া ১০ দিনের ছুটিতে গত ৩ অক্টোবর সৌদি আরব থেকে বাড়ি আসেন।
