২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে কালা বিবির দীঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার হোসেন (২৩) বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের মৃত নুর নবীর ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আবুর বাশার জানান, বেলা ৩টার দিকে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।