২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে দুর্ঘটনায় এসআই নিহত

ঝালকাঠীতে মাইক্রোবাসের সঙ্গে মোরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 05:39 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজাপুর উপজেলার ব্র্যাক মোড় এলাকায় দুর্ঘটনায় নিহত এসআই জসিম উদ্দিন (৪০) পিরোজপুরের কাউখালী থানায় কর্মরত ছিলেন ।

রাজাপুর থানার পরিদর্শক (ওসি) মাসুদুজ্জামান জানান, মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জসিম ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। মাইক্রোবাস ও চালককে আটক করা যায়নি বলে মাসুদুজ্জামান।