২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো সম্পাদককে ঝালকাঠির আদালতে তলব

কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে এক মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রীর বিরুদ্ধে সমন জারি করেছে ঝালকাঠির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 01:13 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

মো. গণি আমিন বাকলাই নামের এক আইনজীবী বৃহস্পতিবার সকালে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আলোকচিত্রী মজিদ খানের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ ও ২৯৮ ধারায় মামলাটি দায়ের করেন।

জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীদুল ইসলাম মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন বলে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল জানিয়েছেন।

দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় অন্যের ধর্ম বিশ্বাসের অমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক কোনো কাজ করলে দুই বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।

আর দণ্ডবিধির ২৯৮ ধারায় বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক শব্দ উচ্চারণ করলে এক বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।

অভিযোগের পক্ষে কয়েকটি সচিত্র প্রতিবেদনও আদালতের নজরে আনা হয়েছে বলে বাদির আইনজীবী কামাল জানিয়েছেন।