২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ শহরে মাইক্রোবাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 06:09 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বুধবার বাইপাস সড়কে নিহত ইমরান হোসেন (১০) শহরের চরমিরপুর এলাকার ফরহাদ হোসেনের ছেলে।

সদর থানার ওসি তদন্ত বাসুদেব সিনহা জানান, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ইমরানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা অন্য একটি মাইক্রোবাস ভাংচুর করেছে বলে জানান ওসি।