২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নদী থেকে নারীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরের একটি নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 02:14 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. সৈকত জানান, বুধবার সকালে শহরের উত্তর ইসলামপুরের ফরাজীবাড়ি এলাকায় কালিদাস নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

তবে তার (৫০) পরিচয় জানা যায় নি।

এসআই সৈকত বলেন, লাশটি কচুরী পানার সঙ্গে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাশটি গলে গেছে জানিয়ে তিনি আরো বলেন, “কিভাবে এই নারীর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনের পরই তা নিশ্চিত হওয়া যাবে।”