২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 11:06 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সন্ধ্যায় রত্নাট গ্রামে এ সংঘর্ষে নিহত আলম সরদার (৪০) ওই গ্রামের আইজদ্দী সরদারের ছেলে।

আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের চাঁন মিয়ার দলের সঙ্গে আব্দুল আওয়াল মেম্বারের দলের শত্রুতা চলে আসছিল।

এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের কয়েকশ লোক ঢাল, তলোয়ার, শরকি, রাম দা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আহত আলমকে মাগুরা হাসপাতালে ভর্তি কার হয়, পরে সেখানে তার মৃত্যু হয়।