২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গ্যাস পাইপে বিস্ফোরণ: আহত ৪

নরসিংদী পৌর এলাকায় গ্যাস সরবরাহের পাইপ বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 08:51 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

নরসিংদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে শহরের মধ্য কান্দাপাড়ার দেশপ্রিয় রোডে বিস্ফোরণের ঘটনায় আহত হন- দীপক সাহা (৩০), সুকুমার সাহা (৭০), মোহন সাহা (৩৫) ও রিপন সাহা (২৬)।

নরসিংদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জহিরুল ইসলাম জানান, গ্যাস পাইপ বিস্ফোরিত হয়ে পৌরসভার স্যুয়ারেজ লাইনে ৫টি ম্যানহোলের কভার উপড়ে গিয়ে তারা আহত হন।

আহতদেরকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সুকুমারকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পরই ভারপ্রাপ্ত পৌরমেয়র জহিরুল ইসলাম ও পৌর কাউন্সিলর অনিল ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

একই জায়গায় স্থানে তৃতীয় বারের গ্যাস পাইপ বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে ।