২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সর্বহারা সন্দেহে পিটিয়ে খুন

সর্বহারা দলের সদস্য সন্দেহে সোমবার মাদারীপুরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।  

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

পুলিশ বলছে, নিহত মাজেদ মোল্লা (৩৫) সর্বহারা দলের আঞ্চলিক নেতা আলী আহমদ মোল্লার ভাই। মাজেদ সদর উপজেলার পশ্চিম মাদ্রা গ্রামের হাসেন মোল্লার ছেলে।

মাদারীপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, মাজেদ এলাকায় থাকতেন না। বেলা ১১টার দিকে সকালে মাদ্রা গ্রামে দেখে এলাকাবাসী তাকে পিটুনি দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মাজেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাজেদ সর্বহারার সদস্য নয় বলে দাবি করেছেন সোবাহান মোল্লা নামে তার আরেক ভাই।

তিনি বলেন, "আমার ভাই সর্বহারা করে জিন্দেগিতে হুনি নাই, জীবনেও হুনি নাই যে আমার ভাই সর্বহারার লগে চলছে, সর্বহারা করছে।"

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে মাদ্রা এলাকায় সর্বহারা পার্টির সদস্যরা আজিজুল চৌকিদার (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি ও গলা কেটে হত্যা করে এলাকাবাসী।