২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজারবাগে নামাজ পড়লেন পুলিশ প্রধান

রাজধানীর রাজারবাগে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের নামাজ পড়েছেন বাংলাদেশ পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 12:57 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তিনি এই জামাতে অংশ নেন বলে

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান জানিয়েছেন।

তিনি বলেন, “নামাজ শেষে পুলিশের মহাপরিদর্শক সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।”

পুলিশ প্রধান ছাড়াও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ. কে. এম শহীদুল হক, মো. আমির উদ্দিন, র্যাবের মহাপরচালক মো. মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পুলিশ লাইন্স মাঠে নামাজ আদায় করেন।