২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের এলাকায় ঈদের জামাতে আমু

নিজের নির্বাচনী আসনে ঈদের জামাতে অংশ নিয়েছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 11:37 AM

Updated : 13 Oct 2022, 12:39 PM

সোমবার সকাল ৮টায় সদরের কেন্দ্রিয় ঈদগাহ মসজিদে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ঝালকাঠী সদরের সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।

নামাজ শেষে দেশের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। এরপর শিল্পমন্ত্রী মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

একইস্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

জেলায় তিনশ’রও বেশি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।