গজারিয়ায় যুবকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, রোববার ভোরে উপজেলার দড়িবাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
তবে কোন যানবাহনের চাপায় তিনি মারা যেতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
