চট্টগ্রামে ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের হালিশহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা কাপড়ও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
নিহত আব্দুর রহমান ওরফে খোকন (৩৫)হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা।
গ্রেপ্তার তিনজন হলেন- আবুল বশর, মোতালেব ও কোরবান আলী।
এরা সবাই ইট-বালি সরবরাহের ব্যবসা করতেন।
ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বসুন্ধরা আবাসিক এলাকায় ইট-বালি সরবরাহ নিয়ে খোকনের সঙ্গে দীর্ঘ দিনের বিরোধ ছিল বশরের। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
“রাত ১টার দিকে খোকন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আই ব্লকে নিজের বাসায় যাওয়ার পথে বশর ও অন্যরা তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে রাস্তার পাশে নালায় ফেলে দেয়।”
খোকনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ওসি শাহজাহান বলেন, “খোকন নিহত হওয়ার পর মধ্যম রামপুরা এলাকার বাসা থেকে প্রথমে বশরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসার ছাদ ও বাথরুম থেকে তিনজনের রক্তমাখা কাপড় ও খোকনের মোবাইল উদ্ধার করা হয়।”
পরে বড়পুকুর এলাকা থেকে মোতালেব ও কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
