২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাস খালে, মা-দুই ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসায় সেতু থেকে একটি মাইক্রোবাস খালে পড়ে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 09:12 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

রোববার ভোরের দিকে উজানিসা সেতু থেকে মাইক্রোবাসটি পড়ে যায়। পরে খালে ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রুবিনা বেগম (২৫) এবং সাত বছর বয়সী তার যমজ ছেলে নীরব ও সৌরভ।

হানিফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ছুটিতে ঢাকার মিরপুর থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা।

“ভোর সাড়ে ৬টার দিকে আমাদের মাইক্রোবাস সেতু থেকে খালে পড়ে যায়। আমি ও মাইক্রোবাসের অন্য দুই আরোহী বেরিয়ে আসতে পারলেও আমার স্ত্রী ও শিশু সন্তানরা মাইক্রোবাসের মধ্যে থেকে যায়।”

চালক ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়ালিউল্লাহ জানান, পানিতে ডুবে থাকা মাইক্রোবাসের ভিতর থেকে তারা তিনজনের লাশ উদ্ধার করেন।

পরে মাইক্রোবাসটিও তীরে উঠানো হয়।