কারা মহাপরিদর্শকের অফিসের দেয়ালে হাতবোমা
পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের (আইজি-প্রিজন) কার্যালয়ের দেয়ালে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে মাথায় হেলমেট পড়া দুইজন হাতবোমা মেরে পালিয়ে যায়।
বোমা দুটির একটি বিস্ফোরিত হয় এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে দুজন মোটরসাইকেল আরোহী কার্যালয়ের সামনে দুটো হাতবোমা ছুড়ে উত্তর পাশের গলিপথ দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত করা যায়নি।”
