২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছিনতাই করে পালানোর সময় গ্রেপ্তার ৪

চাঁদপুরের ফরিদগঞ্জে ছিনতাই করে পালানোর সময় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, শনিবার মধ্যরাতে উপজেলার পোঁয়া গ্রামে এ ঘটনায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সন্তোষপুর গ্রামের পারভেজ (২০), ফারুক (১৮), শরীফ (২০) ও ইসমাইল (২০)।

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আহত নজরুল (২৫) পোঁয়া গ্রামের গরু ব্যবসায়ী মো. মফিজের ছেলে। তাকে ফরিদগঞ্জ উপজেলো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি নাজমুল বলেন, পোঁয়া গ্রামের হাটে গরু বিক্রি করে স্থানীয় ব্যবসায়ী মফিজ ও তার ছেলে নজরুল মধ্যরাতে বাড়ি ফিরছিলেন। পথে ওই চার ছিনতাইকারী ধারালো অস্ত্রে কুপিয়ে তাদের টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় বাবা-ছেলের চিৎকারে স্থানীয়রা ওই চারজনকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় ব্যবসায়ী মফিজ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেছেন।