২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে ২৫ লাখ টাকার সোনার বার উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে শুল্ক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নূরুল আজিম নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বারগুলো পাওয়া যায় বলে শুল্ক বিভাগের সহকারী কমিশনার শাহাদাত জামিল জানান।

নূরুল চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

শুল্ক কর্মকর্তা শাহাদাত বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানে শারজাহ থেকে সকালে চট্টগ্রামে আসেন নূরুল।

“সন্দেহ হওয়ায় তার ব্যাগ স্ক্যান করে একটি কৌটার ভেতর থেকে ৫৮৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।”