৫ দিন পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে উদ্ধারের পাঁচদিন এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুরত আলীর (৫৫) লাশ গ্রহণ করা হয় বলে জানায় বিজিবি।
নিহত সুরত আলী ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত কেরামত উল্ল্যার ছেলে এবং গ্রাম পুলিশ সদস্য।
নিহতের ভাই তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মামলায় দীর্ঘদিন জেল খেটে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার বড়ভাই । ৭/৮ মাস থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কুড়িগ্রাম ৪৫- বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার ইমরান নিজামী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বিদ্যাবাগিশ ঠোস সীমান্তের ৯৩৯/৫এস পিলারের পাশে বিজিবি-বিএসএফের বিওপি কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে রাত সাড়ে সাতটার দিকে সুরত আলীর লাশ ফেরত দেয় বিএসএফ।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, সুরত আলী ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত কেরামত আলীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন।
