২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াত সদস্য গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নাশকতার মামলায় এক জামায়াত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শনিবার বিকালে আব্দুল কাদেরকে(৫২)উপজেলার অর্জুনগাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুপচাঁচিয়া পৌর জামায়াতের রোকন ও অর্জুনগাড়ী সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার।

দুপচাঁচিয়া থানার ওসি মো. রিয়াজ উদ্দিন জানান, শনিবার বিকাল ৪টার দিকে দুপচাঁচিয়া উপজেলার অর্জুনগাড়ী সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে ফেরার পথে দুপচাঁচিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেলওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলা রয়েছে বলে জানান ওসি।