নীলফামারীতে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের মৃত মফেল উদ্দিনের স্ত্রী রেজিয়া বেগম (৫৫), তার ছেলে এজাজুল হক (৩৫) এবং একই গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে মোমিনুর রহমান (৩৫)।
ওসি মোস্তাফিজার বলেন, গ্রেপ্তার তিনজন ২০০৩ সালের সংঘর্ষের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। রায়ের পর থেকে তারা পলাতক ছিলেন।
তবে তারা কতদিনের দণ্ডপ্রাপ্ত আদালত থেকে পাঠানো পরোয়ানায় তা উল্লেখ নেই বলে জানান তিনি।
