২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় মার্কেটে অগ্নিকাণ্ড

রাজধানীর চকবাজার মোগলটলি খান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 02:40 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জীবন মিয়া জানান, শনিবার দুপুর দেড়টার দিকে মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়।

বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

“তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি,” বলেন জীবন মিয়া।