২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালায়নে ‘ব্লকড’ বিডিনিউজ টোয়েন্টিফোর

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়নের গ্রাহকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ঢুকতে পারছেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 03:30 AM

Updated : 22 Aug 2022, 07:12 PM

সংস্থাটির গ্রাহক সেবা কেন্দ্র থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসির) নির্দেশনা অনুযায়ী তারা সাইটটি ‘ব্লক’ করে রেখেছেন। অবশ্য বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তারার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দেননি। এদিকে বৃহস্পতিবার থেকে সাইটে ঢুকতে না পেরে অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে ফোন করে অভিযোগ জানিয়েছেন। শুক্রবারও একই অবস্থা চলছে। মাহফুজুর রহমান নামে এক যুবক জানান, বৃহস্পতিবার রাত থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কোনও সংবাদ পড়তে পারেননি। অন্যান্য সাইট যথারীতি কাজ করলেও এই সাইটটিতে প্রবশে করা যাচ্ছে না। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেন, বাংলালায়নকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা তা তার জানা নেই।