২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শুক্রবার সকালে শাহ আমানত সেতুর কর্ণফুলী থানা এলাকা থেকে ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার দুইজন ট্রাক চালক নুরুল হাকিম (২৬) ও তার সহকারী মো. কফিল (১৮)। তাদের দুইজনেরই বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার  (গোয়েন্দা) মোহাম্মদ হাছান চৌধুরী বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় টেকনাফ থেকে চট্টগ্রাম আসা ট্রাকটি আটক করা হয়।

পরে তল্লাশি ট্রাকের টুল বক্সের ভেতর থেকে দুই হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবাগুলো টেকনাফ থেকে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে আসছিল বলে জানায়।”