২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনার ডুবচরে যানবাহনসহ ফেরি আটকা

লক্ষ্মীপুর থেকে ভোলা আসার পথে ১৪টি যানবাহন নিয়ে একটি ফেরি মেঘনার  ডুবোচরে আটকে গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 07:24 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শুক্রবার ভোরে কনকচাঁপা নামের ফেরিটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা ঘাট আসার পথে আটকে যায়। সারাদিনেও ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।  

এ কারণে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের ম্যানেজার (বাণিজ্য) আবু আলম হাওলাদার জানান, ভোররাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ২টি বাস, ১০টি মালবাহী ট্রাক ও ২টি পিক্যাপ ভ্যান নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয় কনকচাঁপা।

এর একঘণ্টা পর ভোর ৫টার দিকে নদীতে পানি কম থাকায় ভোলার সীমানায় মেঘনার বঙ্গের চরে ফেরিটি আটকা পড়ে।