মেরামত করতে গিয়ে বাসে আগুন, নিহত ১
রাজধানীর যাত্রাবাড়িতে একটি নষ্ট বাস মেরামত করতে গিয়ে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রায়েরবাগ এলাকার পুনম সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় বিস্তারিত জানাতে না পারলেও পুলিশের ধারণা নিহত ব্যক্তি একজন ইঞ্জিন মেরামতকারী।
যাত্রাবাড়ী থানার এএসআই জাকির হোসেন বলেন, “একটি বাসের ইঞ্জিন মেরামতের সময় তাতে আগুন লেগে যাওয়ায় ওই ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আমরা ধারণা করছি তিনি একজন মেকানিক।”
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার বলেন, “আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।”
