২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ইসির

ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী এক শিক্ষিকা ও তার স্বামীকে মারধরের অভিযোগে বাগেরহাটের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

রামপাল উপজেলার পেড়িখালী ইউপি’র চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশনা জানিয়ে বুধবার উপ সচিব আবদুল অদুদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, রামপাল উপজেলার বড় কাটলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্যসংগ্রহকারী বেগম খাদিজা ইয়াসমিন ও তার স্বামী মো. রবিউল আলম খোকনকে চেয়ারম্যান বাবুল মারধর করেন।

তথ্য সহকারীর স্বামী রবিউলের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ জুলাই রামপাল উপজেলার সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ব্যবস্থা নেওয়ার এ নির্দেশনার বিষয়টি মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, থানার ওসিকেও জানানো হয়েছে।

গত ১৫ থেকে বাংলাদেশজুড়ে ৩ ধাপে হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। ১৫ নভেম্বর পর‌্যন্ত চলবে এ কাজ।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে প্রায় ৪৮ হাজার ৩০০ লোকবল নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষক।