২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে  প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার বেলা দেড়টার দিকে বিমানে করে ঢাকা যাত্রার আগে নিরাপত্তাকর্মীরা ইয়াবাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারীদের কাছে হস্তান্তর করে।

আটক নাছিমা আকতার (৪০) ঢাকা মিরপুর ১২ নম্বর এলাকার আনসার আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদরের পরিদর্শক ইদ্রিস আলী জানান, ঢাকা যাওয়ার আগে নাছিমা আকতারের লাগেজ স্ক্যানিং করার সময় সন্দেহ হয়। পরে লাগেজটি খুলে ৯৭৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।