২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দেড় কোটি টাকার সোনা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কোটি টাকা মূল্যের ২৭টি সোনার বারসহ একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 12:48 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আটক তারেক হোসেন (২৪) চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে তাকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান।

তারেক দুবাই থেকে এমিরেটস এ্য়ারলাইন্সের একটি ফ্লাইটে সকালে ঢাকা পৌঁছান বলে নাহিদা আক্তার জানান।

তিনি বলেন, “সোনার বারগুলো মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে আনা হয়েছিল।”

বারগুলোর ওজন সোয়া তিন কেজি। এর আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

তারেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।