২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মাদ্রাসা থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে একটি মাদ্রাসা থেকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 12:28 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার বেলা ১১টার উপজেলা শহরের তলিমুন নেছা মহিলা ফাজিল মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনসুর আলী (৫৫) পার্বতীপুর উপজেলার সিঙ্গিমারী দধিখামার গ্রামে বাসিন্দা।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ছাত্রীরা শ্রেণি কক্ষে গিয়ে মাদ্রাসার নৈশ প্রহরী মনসুরের লাশ দেখে শিক্ষকদের জানায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “মনসুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”