২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ক্রেডেনশিয়ালস কমিটির চেয়ারম্যান বাংলাদেশ

জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশন এবং ২৯তম বিশেষ সেশনের ক্রেডেনশিয়ালস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2014, 12:03 PM

Updated : 22 Aug 2022, 07:10 PM

নয় সদস্যের এ কমিটির বাকি আট সদস্য রাষ্ট্র এই দায়িত্বে বাংলাদেশকে সমর্থন দেয়।

কমিটির অন্য সদস্য দেশগুলো হলো চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, জ্যামাইকা, নামিবিয়া, সেনেগাল ও ব্রাজিল।

গত ১৯ সেপ্টেম্বর ক্রেডেনশিয়ালস কমিটির সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন।

তিনি বলেন, "এই দায়িত্ব আমাদের জন্য সম্মান ও গৌরবের।"

বাংলাদেশ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাহমুদুজ্জামান এই কমিটির সমন্বয়কের দায়িত্বপালন করেন।

জাতিসংঘের প্রত্যেক সাধারণ অধিবেশনের আগে নয়টি সদস্য রাষ্ট্রকে নিয়ে এই ক্রেডেনশিয়ালস কমিটি গঠন করা হয়। এই কমিটির কাজ হলো অধিবেশনের জন্য জমা পড়া বিভিন্ন দেশের প্রতিনিধি দলের পরিচয় পরীক্ষা করে তা অধিবেশন কর্তৃপক্ষকে জানানো।