২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৭ কর্মী গ্রেপ্তার

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা হরতালে ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2014, 02:10 PM

Updated : 22 Aug 2022, 07:10 PM

রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত জেলার হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর ও কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হরিণাকুণ্ডু উপজেলার বাকচুয়া গ্রামের জামায়াতকর্মী ওসমান মণ্ডল ও রাজু আহমেদ, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের জামায়াতকর্মী আব্দুল আলিম, স্টেশন পাড়ার আলমগীর হোসেন এবং কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের জামায়াতকর্মী  তৌহিদুল ইসলাম তোতা, শিবিরকর্মী আরিফুল ইসলাম ও শিমুল ইসলাম।

হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরি জানান, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাঁধাদান ও সহিংসতার মামলার আসামি জামায়াত কর্মী ওসমান মণ্ডল ও রাজু আহমেদ দীর্দিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি বাড়ি এসেছেন এমন গোপন খবরে তাদের গ্রেপ্তার করা করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় উপজেলার সলেমানপুর গ্রামের জামায়াত কর্মী আব্দুল আলিম ও স্টেশন পাড়ার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় ফয়লা গ্রামের জামায়াতকর্মী তৌহিদুল ইসলাম তোতাকে এবং মিছিলের প্রস্তুতি নেয়ার সময় শিবিরকর্মী আরিফুল ইসলাম ও শিমূল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।