২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে জিহাদি বইসহ ‍‍‍‍‍‍'জামায়াতকর্মী' আটক

বিপুল জিহাদি বই ও নানা সরঞ্জামসহ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

     বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

শুক্রবার দুপুরে বন্দর বাজারের পুরাতন কাপড়িয়া পট্টি জামে মসজিদ সংলগ্ন একটি দাতব্য চিকিৎসালয় থেকে এনায়েত হোসেনকে (৩০) আটক করা হয়।

এনায়েত জামায়াতের স্থানীয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত একটি হোমিও চিকিৎসালয় থেকে এনায়েত হোসেনকে আটক করা হয়। এ সময় ওই চিকিৎসালয় থেকে ২৫০টি জিহাদি বই, ১৮-২০টি সিডি, চাঁদা আদায়ের রশিদ বই ও সদস্য ফরম উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দাতব্য হোমিও  চিকিৎসার অন্তরালে জামায়াত-শিবিরের কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় পুলিশ ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে।