২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মহামায়া লেক থেকে কিশোরের লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহামায়া লেক থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 07:08 PM

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মহামায়া লেকের ঝর্ণা এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরের লাশটি লেকের পানিতে ভেসে উঠেছিল।

মৃত কিশোরটি প্যান্ট পড়া অবস্থায় থাকলেও তার গায়ে কোন জামা ছিল না বলেও জানান তিনি।

ওসি ইমতিয়াজ আরও জানান, বিকালে পাহাড়ে গাছ কাটতে যাওয়া লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।